× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:৩২ পিএম

ভোট দিয়ে ফেরার পথে তালতলীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:৩২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বরগুনার তালতলীতে ভোট প্রদান শেষে বাড়ি ফেরার পথে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার পাজরাভাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ইউপি সদস্য আলী আহম্মদ বড়বগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে কালিরখাল এলাকার সাইদুল ও রিয়াদ তার গাড়ির গতিরোধ করে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় হামলাকারীরা লাঠি ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রাকিবুল জানান, আহত ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশালে রেফার করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভোটকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে। ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং প্রশাসনের টিম ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করলে যথাযথ সহযোগিতা দেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!