× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৬:০৪ পিএম

‘পুতের বউয়ের ঘাঁড়ে ভর দিয়ে রাজা ভোট দেলাম‍‍’

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৬:০৪ পিএম

পুতের বউয়ের ঘাঁড়ে ভর দিয়ে ভোট  দিতে যাচ্ছেন।   ছবি : সংগৃহীত

পুতের বউয়ের ঘাঁড়ে ভর দিয়ে ভোট দিতে যাচ্ছেন।   ছবি : সংগৃহীত

শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামে দীর্ঘদিন পর সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে নজির স্থাপন করলেন ৮৪ বছর বয়সী নুরুন্নেছা বেগম।

রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট প্রদান করেন এই বৃদ্ধা। নুরুন্নেছা বেগম বলেন, ‘অনেকদিন পর রাজা (সংসদ নির্বাচন) ভোট দেলাম। শরীর পারতেছে না, তবুও পুতের বউয়ের ঘাঁড়ে ভর দে আইছি। হাঁটতি কষ্ট হচ্ছে, সক্কলি আসতেছে শুনে আসলাম।’

নুরুন্নেছা বেগম জানান, বহু আগেই স্বামী জুম্মন গাজীকে হারিয়েছেন। দিনমজুর পেশায় যুক্ত একমাত্র ছেলে এবং পোতা (নাতি) ইটভাটায় কাজের জন্য এলাকার বাইরে থাকায় বাধ্য হয়ে ৬২ বছর বয়সী ছেলের বউ সালেহা বেগমকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে আসতে হয়েছে।

সালেহা বেগম বলেন, ‘চেয়ারম্যান ভোটে আমরা ভোট দিয়েছি, তবে রাজা ভোট দেওয়া হইনি অনেকদিন। এবারের ভোট নিয়ে সর্বত্র সাড়া পড়ায় শরীর খারাপ হওয়া সত্ত্বেও শাশুড়ির অনুরোধে কেন্দ্রে এসেছি।’

বৃদ্ধা নুরুন্নেছা বেগমের এই দৃঢ় ভোটাধিকার প্রয়োগ স্থানীয়দের কাছে অনুপ্রেরণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Link copied!