মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান চৌধুরী। দুই উপজেলার ১৬৩টি ভোটকেন্দ্রে তিনি ১ লাখ ২০ হাজার ৪১৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
বেসরকারি ফলাফলে মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচন ঐক্যজোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী নূরে আলম হামিদী পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট।
এ আসনের অপর প্রার্থীরা হলেন- বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া মধু (ফুটবল) পেয়েছেন ৩৩ হাজার ৯১১ ভোট; একই ঐক্যজোট-সমর্থিত জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ (শাপলা কলি) পেয়েছেন ৪ হাজার ৮৭৫ ভোট।
এছাড়া বাসদ মনোনীত প্রার্থী আবুল হাসান (মই) পেয়েছেন ৯৬৯ ভোট; এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জরিফ হোসেন (লাঙ্গল) পেয়েছেন ৯১০ ভোট।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন