× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:৩১ এএম

ফরিদপুর-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে শামা ওবায়েদের জয়

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:৩১ এএম

শামা ওবায়েদ ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

শামা ওবায়েদ ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

বেসরকারি ফলাফলে তিনি বিরাট ব্যবধানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৪১ জন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১১৭টি ভোটকেন্দ্রের সবকটির গণনা শেষে রাত ১১টার দিকে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির শামা ওবায়েদ পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। নির্বাচন কমিশনের চূড়ান্ত হিসেবে শামা ওবায়েদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আকরাম আলীর চেয়ে ৩২ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

শামা ওবায়েদের বাবা বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের মৃত্যুর পর দীর্ঘ ১৭ বছর ধরে নিজ নির্বাচনি এলাকায় কাজ করে আসছিলেন তিনি। এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন শামা ওবায়েদ।

রূপালী বাংলাদেশ

Link copied!