কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ১১ নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ১০ মিনিটে ক্যাম্পের ই ব্লকে আগুনের সূত্রপাত হয়।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেন।
ডলার ত্রিপুরা বলেন, রাত সাড়ে ৪ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পাশাপাশি আগুন নেভাতে সহযোগিতা করছেন স্থানীয় ব্লকের বাসিন্দারা।
তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা চলমান রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন