× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:১৭ পিএম

নির্বাচনি দায়িত্ব শেষে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আনসার নিহত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:১৭ পিএম

এই মর্মান্তিক দুর্ঘটনা বাহিনীর সকল সদস্যকে গভীরভাবে শোকাহত।  ছবি : সংগৃহীত

এই মর্মান্তিক দুর্ঘটনা বাহিনীর সকল সদস্যকে গভীরভাবে শোকাহত। ছবি : সংগৃহীত

নির্বাচনি দায়িত্ব শেষ করে ফেরার পথে চট্টগ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একাধিক সদস্য আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তা মোড়ে। ২৩ জন সদস্য বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে উঠে উল্টে যায়। ঘটনাস্থলেই আনসার সদস্য মো. আবদুল জব্বার মারা যান।

আহতদের মধ্যে তিনজন চট্টগ্রাম বিএনএস হাসপাতালের আইসিইউতে এবং সাতজন এইচডিইউতে চিকিৎসাধীন। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত মো. আবদুল জব্বারের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া। তিনি পতেঙ্গার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে কর্মরত ছিলেন এবং অঙ্গীভূত আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিহতের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, দেশের সব নির্বাচনি কেন্দ্রকে নিরাপদে সংরক্ষণের জন্য গতকাল ৫ লাখ ৭৬ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য দায়িত্বে নিয়োজিত ছিলেন। চট্টগ্রামের এই মর্মান্তিক দুর্ঘটনা বাহিনীর সকল সদস্যকে গভীরভাবে শোকাহত।

বাংলাদেশ আনসার ও ভিডিপি পরিবার নিহত আনসার মো. আবদুল জব্বারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং আহত সকল সদস্যের দ্রুত আরোগ্য কামনা করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!