× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৩:৩৮ পিএম

তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৩:৩৮ পিএম

কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : রূপালী বাংলাদেশ

কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের সদ্য জয়ী প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘দেশের মানুষ তাদের সুযোগ করে দিয়েছেন। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান।’

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। দেশব্যাপী ধানের শীষের বিজয় উপলক্ষে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির উদ্যোগে শহরের চকবাজার জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এলাকার উন্নয়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এ্যানি চৌধুরী বলেন, ‘এই বিজয় তার একার নয়; এটি এলাকার জনগণের বিজয়। তাই এ বিজয় তিনি জনগণের প্রতি উৎসর্গ করছেন।’ তিনি দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, ‘অতীতে যেভাবে সবার পাশে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও সবার পাশে থেকে কাজ করবেন। পাশাপাশি সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে দায়িত্ব পালন করবেন।’ এই বিজয় গণতন্ত্রকামী মানুষের বিজয় এবং লক্ষ্মীপুর-৩ সদর আসনের জনগণের বিজয় বলেও তিনি উল্লেখ করেন।

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান জানিয়ে তিনি আরও বলেন, বিগত সময়ে যে কাজগুলো সম্পন্ন হয়নি, সেগুলো সবাইকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করতে চান।

Link copied!