× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০১:০৭ এএম

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০১:০৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর জেলার কোনাবাড়ি থানা এলাকার আমবাগ ঈদগাহ মাঠ সংলগ্ন একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে ব্যবসায়ী শফিউদ্দিনের ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশের একটি ফার্নিচারের দোকান ও একটি বসতবাড়িও আগুনের তাপ ও ধোঁয়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি ও সারাবো ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুনে ঝুট, কাপড়, কার্টন ও বিভিন্ন ধরনের দাহ্য মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে। তবে আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী মোহাম্মদ মামুন জানান, গুদামে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

রূপালী বাংলাদেশ

Link copied!