× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেলায়েত হোসেন শামীম, কাপাসিয়া, গাজীপুর

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:৫০ এএম

বিজয়ের পর ঐক্যের বার্তা দিলেন দাঁড়িপাল্লার প্রার্থী আইয়ুবী

বেলায়েত হোসেন শামীম, কাপাসিয়া, গাজীপুর

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:৫০ এএম

বিজয়ের পর সালাহউদ্দিন আইয়ুবী কাপাসিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  ছবি : রূপালী বাংলাদেশ

বিজয়ের পর সালাহউদ্দিন আইয়ুবী কাপাসিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর–৪ (কাপাসিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আইয়ুবী। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৭৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট।

বিজয়ের পর সালাহউদ্দিন আইয়ুবী কাপাসিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কাপাসিয়ায় ঐতিহাসিকভাবে দুটি পরিবারের প্রভাব রয়েছে—একটি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদ–এর পরিবার এবং অন্যটি প্রয়াত আ স ম হান্নান শাহর পরিবার। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সম্মান জানিয়ে কাপাসিয়ার সার্বিক উন্নয়নে সহযোগিতা কামনা করেন।

আইয়ুবী বলেন, এ বিজয় শুধু জামায়াতের নয়; এটি কাপাসিয়ার সব মানুষের বিজয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি–পেশার মানুষ যেন মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারেন-সেটিই তার প্রধান লক্ষ্য।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, কাপাসিয়ার কোথাও জামায়াত বা শিবিরের কোনো নেতাকর্মী আধিপত্য বিস্তার বা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িত হলে প্রমাণ পাওয়া সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কাপাসিয়ার মানুষ শান্তিপ্রিয় উল্লেখ করে তিনি বলেন, এখানে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না।

রূপালী বাংলাদেশ

Link copied!