× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৯:২৭ এএম

ঝিনাইদহ-৩ আসনে জামানত হারালেন ২ প্রার্থী

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৯:২৭ এএম

মাওলানা সরোয়ার হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ ) এবং সুমন কবির (গণঅধিকার পরিসদ)

মাওলানা সরোয়ার হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ ) এবং সুমন কবির (গণঅধিকার পরিসদ)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) সংসদীয় আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে, জামানত হারিয়েছেন ২ প্রার্থী। ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) সংসদীয় আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ১৫ জন। ভোট প্রদান করেছেন ৩ লাখ ৩৫ হাজার ৫শ’ জন। প্রদত্ত ভোটের হার ৭৭.৮৪ শতাংশ। এই আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জামায়াতে ইসলামীর মনোনীত মো. মতিয়ার রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৮৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেহেদী হাসান রনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮২১ ভোট।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা সরোয়ার হোসেন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮২০ ভোট ও গণঅধিকার মনোনীত সুমন কবির ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৮৮ ভোট।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মাওলানা সরোয়ার হোসেন ও গণঅধিকার মনোনীত ট্রাক প্রতিকের সুমন কবির তাদের জামানত হারিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!