× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৩:২৭ পিএম

এমপি শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি, অতঃপর...

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৩:২৭ পিএম

চাঁদা দাবির অভিযোগে আটক মো. ফখরুদ্দিন। ছবি : সংগৃহীত

চাঁদা দাবির অভিযোগে আটক মো. ফখরুদ্দিন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য শাহজাহান চৌধুরীর কাছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মো. ফখরুদ্দিন (৩৫) নামে ওই যুবককে আটক করা হয়।

তিনি পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাসভবনে অবস্থান করছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় ফখরুদ্দিন সেখানে গিয়ে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দেন। একপর্যায়ে তিনি সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারীর কাছে ২০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনীকে জানানো হলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তল্লাশিতে তার মানিব্যাগ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা একাধিক ভুয়া ছবি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
 

Link copied!