× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৬:০১ এএম

সিলেট থেকে সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব চেয়ে তারেক রহমানকে খোলা চিঠি

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৬:০১ এএম

তারেক রহমান এবং অশোক তালুকদার। ছবি : রূপালী বাংলাদেশ

তারেক রহমান এবং অশোক তালুকদার। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে খোলা চিঠি দিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা অশোক তালুকদার।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সিলেট বিভাগের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা–বাগানের শ্রমিকদের পক্ষ থেকে এই চিঠি দেন।

খোলা চিঠিতে তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে বিএনপি ১৮টিতে এবং সমমনা জোট একটি আসনে জয় পেয়েছে। এ উপলক্ষে সিলেট বিভাগের সনাতন সম্প্রদায়সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা–বাগানের শ্রমিকদের পক্ষ থেকে তিনি তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

চিঠিতে আরও বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাংলাদেশ একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে যাবে—এমন আশাও প্রকাশ করা হয়।

অশোক তালুকদার চিঠিতে উল্লেখ করেন, এবারের নির্বাচনে সিলেট বিভাগসহ সারা দেশে হিন্দুসহ সমমনা সম্প্রদায়ের মানুষ অতীতের সব নির্বাচনের রেকর্ড ভেঙে বিএনপিকে ভোট দিয়েছে বলে তাদের বিশ্বাস। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথাও স্মরণ করেন। এসব আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকার তারেক রহমানের ভবিষ্যৎ পথচলায় দিকনির্দেশনা দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

চিঠির শেষাংশে অশোক তালুকদার বিনীতভাবে অনুরোধ জানান, সিলেট বিভাগ থেকে সনাতন সম্প্রদায়ের একজন যোগ্য দলীয় নেতাকে মূল্যায়নের বিষয়ে বিবেচনা করার জন্য।

প্রসঙ্গত, অশোক তালুকদার সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক।

রূপালী বাংলাদেশ

Link copied!