× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:০৮ এএম

বস্তাবন্দি অবস্থায় যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:০৮ এএম

নিহত যুবক নাঈম। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত যুবক নাঈম। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় নাঈম (২২) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে বারদী-তালতলা সড়কের পাশের একটি জমি থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে পরমেশ্বরদী এলাকার একটি ফসলি জমিতে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা পড়ে থাকতে দেখেন পথচারীরা। বস্তার ভেতর নাড়াচাড়া লক্ষ্য করে কাছে গিয়ে তারা দেখতে পান, ভেতরে রক্তাক্ত অবস্থায় নাঈম পড়ে আছেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালের উদ্দেশে রওনা করলে পথেই তার মৃত্যু হয়।

নিহত নাইম পরমেশ্বরদী এলাকার হেকিম হাজির ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। 

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঠিক কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!