× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:০৬ পিএম

বগুড়া-৩ : পরাজয়ের পর ভোটারদের মাঝে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা বিনিময়

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:০৬ পিএম

ভোটারদের মাঝে জামায়াত নেতা নূর মোহাম্মাদ আবু তাহের। ছবি : রূপালী বাংলাদেশ

ভোটারদের মাঝে জামায়াত নেতা নূর মোহাম্মাদ আবু তাহের। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনে ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল মহিত তালুকদারের কাছে পরাজিত হন। পরাজয়ের হয়ে তিনি ফেসবুক স্ট্যাটাসে বিজয়ী প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

পরাজয়ের পর থেকে তিনি দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলার বিভিন্ন গ্রামে সমর্থক ও ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করছেন। পাশাপাশি যারা তাকে ভোট দিয়েছেন এবং নির্বাচনি প্রচারে মিছিল, মিটিং, শ্রম, পরামর্শসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে তার প্রতি সমর্থন ও ভালোবাসা আরও বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে।

জামায়াত নেতা ওমর ফারুক বলেন, ভোটে হারার পরও প্রার্থী আমাদের খোঁজ নিচ্ছেন, এটি ভালো লাগছে। প্রার্থীর এই উদ্যোগে সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

নূর মোহাম্মাদ বলেন, নির্বাচন একটি দিনের ঘটনা, কিন্তু রাজনীতি একটি চলমান সংগ্রাম। ১ লাখ ১১ হাজার ২৬ জন ভোটার আমাকে সমর্থন জানিয়েছেন। মাত্র ১৬ হাজার ৩৮০ ভোটের ব্যবধানে আমি পরাজিত হয়েছি। আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের প্রত্যেকের সমর্থন, ভালোবাসা ও আস্থাই আমার চলার প্রেরণা। একটি দিনের শেষ মানেই নতুন আরেক দিনের প্রস্তুতি।

তিনি আরও বলেন, আমি গ্রামে গ্রামে নেতাকর্মীদের কাছে কেবল ধন্যবাদ জানাতে নয়, কৃতজ্ঞতা প্রকাশ করতেই যাচ্ছি। যারা সাহস করে আমাদের পক্ষে দাঁড়িয়েছেন, দিনরাত পরিশ্রম করেছেন—তাদের পাশে দাঁড়ানো ও খোঁজ নেওয়া আমার নৈতিক দায়িত্ব। এই সম্পর্ক শুধু ভোটের নয়, এটি বিশ্বাস ও আদর্শের সম্পর্ক।

জামায়াত নেতা ওমর ফারুক বলেন, আমরা বিশ্বাস করি জনগণের রাজনীতি নির্বাচন শেষ হলেই থেমে যায় না। বরং নির্বাচন-পরবর্তী সময়েই নেতৃত্বের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। মানুষের অধিকার, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের প্রশ্নে আমরা অতীতেও মাঠে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।

Link copied!