× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০১:১৭ পিএম

গণপরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০১:১৭ পিএম

গ্রেপ্তার ৬ ডাকাত। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার ৬ ডাকাত। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওয়ালটন কারখানার সামনে গণপরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোররাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার ওয়ালটনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরের উদ্দেশে নিউ পিংকি গণপরিবহনটি যাত্রী নিয়ে গাবতলী টার্মিনাল থেকে ছেড়ে আসে।

গণপরিবহনে ডাকাতি প্রস্তুতি নেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার অপারেশন ওসি রবিউল ইসলাম বিষয়টি জানতে পারেন।

পরে এসআই সাখাওয়াত হোসেন ও অন্যান্য পুলিশ সদস্য দ্রুত চন্দ্রা ওয়ালটনের সামনে পৌঁছান।

গণপরিবহনটি থামার সিগন্যাল পেয়ে সড়কের পাশে থামে। পুলিশ সদস্যরা দ্রুত গণপরিবহনে তল্লাশি চালান। এক ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে দেশি ছয়টি চাকুসহ রাজু রহমান, শরীফুজ্জামান, আলম, রাফি, মিলন, সাইফুলসহ মোট ছয় ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

কালিয়াকৈর থানার অপারেশন ওসি রবিউল ইসলাম জানান, সংবাদ পেয়ে গণপরিবহন তল্লাশি করে ছয় ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ডাকাতি মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!