× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৫:৪৮ পিএম

প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী পুতুল

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৫:৪৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই চমক দেখালেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি। স্বাধীনতার পর এই আসনে তিনিই প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ—এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর নাটোর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বর্তমানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন তিনি। তার বাবা প্রয়াত ফজলুর রহমান পটল ছিলেন নাটোর-১ আসনের চারবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী। বাবার হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি হওয়া ফারজানা শারমিন পুতুল নির্বাচনে বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই রাজনৈতিক যাত্রা শুরু করেন।

এরপর জেলা ও রাজধানী ঢাকায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে নেতা-কর্মীদের নিয়ে অংশ নেন তিনি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন—এ খবরে শুধু দলের নেতা-কর্মীই নন, পুরো জেলাবাসীই আনন্দিত ও গর্বিত।’

Link copied!