× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:৫৮ পিএম

ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ জেলার হত্যা মামলার আসামি দুই সহোদর সাদিকুর রহমান শামিম (৩৬) ও সাজিদুর রহমান (৩২) কে ভারত পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারা বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতার কাজ করতে গেলে যাচাই-বাছাইয়ের পর তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃত দুই সহোদর সাদিকুর রহমান শামিম ও সাজিদুর রহমান হালুরগান এলাকার জালাল উদ্দিন এর ছেলে।

আটককৃত শামিম হোসেন জানায়, তারা বাংলাদেশ আওয়ামী রাজনীতির সাথে জড়িত। স্থানীয় পারিবারিক গন্ডগোলের একটি মামলা তাদের নামে রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি সাখাওয়াত হোসেন জানান, উক্ত দুই সহোদর বেনাপোল ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট দিলে যাচাই-বাছাইয়ের সময় তাদের নামে পারিবারিক গন্ডগোল এর জেরে হত্যা মামলা পাওয়া যায়। কালো তালিকায় তাদের দুই ভাইয়ের নাম ছিল। এরপর তাদের গ্রেপ্তার করে ইমিগ্রশনের আনুষ্ঠানিক কাজ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার এসআই খায়রুল ইসলাম জানায়, সুনামগঞ্জ জেলার দুই সহোদরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। তারা দুই ভাই হত্যা মামলার আসামি। সুনামগঞ্জ থানার সাথে যোগাযোগ করে তাদের ওই থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে গত দেড় বছরে ভারতে পালানোর চেষ্টাকালে প্রায় ৪০ জনের মত পাসপোর্টধারী যাত্রীদের হত্যা ও বিস্ফোরণ মামলার গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!