× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হাসানুজ্জামান হাসান, (কালীগঞ্জ) লালমনিরহাট

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৮:১৮ পিএম

তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতা দুলু এবার পূর্ণ মন্ত্রী

হাসানুজ্জামান হাসান, (কালীগঞ্জ) লালমনিরহাট

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৮:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়নকারী ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু বিএনপি সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। তিনি লালমনিরহাট-৩ (সদর) আসন থেকে সংসদ সদস‌্য নির্বাচিত হন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সম্প্রতি তিনি তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব‌্যানারে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে একটানা ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচির আন্দোলন করে বিশ্বব‌্যাপী আলোচনার সৃষ্টি করেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

আসাদুল হাবিব দুলুর সংসদীয় রাজনীতি ও দেশ পরিচালনার অভিজ্ঞতা নতুন নয়। এর আগেও তিনি ২০০১ সালে চার দলীয় জোট সরকারের আমলে লালমনিরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। সে সময় উত্তরবঙ্গের মঙ্গা নিরসন এবং ত্রাণ ব্যবস্থাপনায় তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। তবে এবার তিনি রাষ্ট্রীয় দায়িত্বে ফিরেছেন আরও বড় পরিসরে, পূর্ণ মন্ত্রী হিসেবে।

আসাদুল হাবিব দুলু ১৯৫৭ সালে লালমনিরহাটে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা এই নেতা কর্মজীবনে ছিলেন একজন শিক্ষাবিদ। তিনি লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, যে কারণে সর্বমহলে তিনি ‘অধ্যক্ষ’ হিসেবেই বেশি পরিচিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!