× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:২৩ পিএম

পিরোজপুরে বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:২৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শ হয়ে তাসলিমা (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাচিড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাসলিমা খেতাচিড়া গ্রামের মো. জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে। তিনি এক সন্তানের জননী ছিলেন।

জানা যায়, তাসলিমা নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের স্পর্শে গুরুতর আহত হন। এ সময় তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে সাপলেজা ইসলামী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দেন।

এরপর স্বজনরা তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই মৃত্যুর ফলে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মঠবাড়িয়া থানার ওসি সুজন বিশ্বাস সংবাদদাতাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!