× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১০:২৫ পিএম

সিলেটে সাংবাদিকদের সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনের দুই কর্মকর্তার মতবিনিময়

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১০:২৫ পিএম

সিলেটে সাংবাদিকদের সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনের দুই কর্মকর্তার মতবিনিময়। ছবি : রূপালী বাংলাদেশ

সিলেটে সাংবাদিকদের সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনের দুই কর্মকর্তার মতবিনিময়। ছবি : রূপালী বাংলাদেশ

সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন অনিরুদ্ধ দাস ও রাজেশ ভাটিয়া। তারা দু’জনই ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেটের কর্মকর্তা।

সভায় অনিরুদ্ধ দাস বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাজেশ ভাটিয়া গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।

সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ডেইলি নিউএজ’র স্টাফ করেসপন্ডেন্ট মনিরুজ্জামান মনির।

আরও বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও  দৈনিক আধুনিক কাগজের উপদেষ্ঠা সম্পাদক আল আজাদ, দৈনিক উত্তরপূর্ব’র নির্বাহী সম্পাদক ও সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ,  দৈনিক দেশবার্তা সিলেট ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী, ইউএনবি’র সিলেট প্রতিনিধি ও ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, সমকাল’র সিলেট ব্যুরো প্রধান মুকিত রহমানী, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ সিলেটের স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ প্রমুখ।

এ ছাড়াও মতবিনিময় সভায় সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা সীমান্তবর্তী অঞ্চল, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, শিক্ষা ও চিকিৎসা খাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সভা শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Link copied!