× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৯:৩২ এএম

বিএনপি নেতার মাথা ন্যাড়া করল কৃষক দল নেতা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৯:৩২ এএম

আব্দুল মান্নান তালুকদারের মাথা ন্যাড়া করেছে  কৃষক দল নেতা। ছবি : রূপালী বাংলাদেশ

আব্দুল মান্নান তালুকদারের মাথা ন্যাড়া করেছে কৃষক দল নেতা। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের পক্ষে কাজ করায় উপজেলা বিএনপির সদস্য আবদুল মান্নান তালুকদারের মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করার ঘটনায় মামলা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে গৌরীপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

লাঞ্ছিত আবদুল মান্নান তালুকদার বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থক ছিলেন। অভিযুক্ত শাহী মুনশী বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের হয়ে কাজ করেছেন বলে জানা গেছে।

উপজেলা বিএনপির সদস্য আবদুল মান্নান তালুকদার জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে গৌরীপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকা দিয়ে সিএনজিযোগে ময়মনসিংহ যাওয়ার পথে তাকে পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুনশী দেখতে পান। রেলক্রসিং অতিক্রমের সময় এবং সামনে পৌর ট্যাক্স টোল আদায়ের জন্য সিএনজি ব্যারিকেড দিলে শাহী মুনশী এসে টেনেহিঁচড়ে তাকে সিএনজি থেকে নামান।

এরপর শারীরিকভাবে নির্যাতন করে একটি সেলুনে নিয়ে গিয়ে একটি চেয়ারে বসিয়ে শাহী মুনশী ও তার সহযোগীরা তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেন। পরে পথচারীদের ডেকে এনে তাকে দেখানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। বারবার জেল খেটেছি, কিন্তু এমনভাবে নির্যাতনের শিকার হইনি। আমার শুধু অপরাধ, আমি ঘোড়া প্রতীকের নির্বাচন করেছি। গৌরীপুরে ধানের শীষ বিজয়ী হয়েছে, তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। আমরা আশা করেছিলাম, দলীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসবে। সেই জায়গায় আমি এ উপহার পেলাম। আশা করি, প্রতিমন্ত্রী আছেন, জনতা আছেন—তারাই এ ঘটনার বিচার করবেন।’

অভিযোগ প্রত্যাখ্যান করে গৌরীপুর পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুনশী বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। বিএনপির সুনাম নষ্ট করতেই একটি মহল আগে থেকে মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। এটিও তারই অংশ।’

এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।

তিনি বলেন, ‘এ বর্বরতার শেষ কোথায়? আবদুল মান্নান বারবার জেল খেটেছেন, আন্দোলন করেছেন। দলীয় প্রতিটি কর্মসূচিতে সক্রিয় থেকে পরিবার-সংসার ত্যাগ করে দলের জন্য নিবেদিত ছিলেন। সেই মানুষটিকে এমনভাবে লাঞ্ছিত করা কখনও মেনে নেওয়া যায় না।’

গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।

Link copied!