× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১১:৩১ এএম

কড্ডা গ্রিড উপকেন্দ্রের পাশে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১১:৩১ এএম

কড্ডা গ্রিড উপকেন্দ্রের পাশে আগুন। ফাইল ছবি

কড্ডা গ্রিড উপকেন্দ্রের পাশে আগুন। ফাইল ছবি

গাজীপুরের কড্ডা গ্রিড উপকেন্দ্রের পাশের এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ কেবল পুড়ে যাওয়ায় পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আগুন লাগার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

এ বিষয়ে কোনাবাড়ী পল্লী বিদ্যুতের ডিজিএম মো. শফিকুল ইসলাম জানান, আগুনে গুরুত্বপূর্ণ আন্ডারগ্রাউন্ড কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ চলছে এবং দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ চালু হতে কিছুটা সময় লাগতে পারে। তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট টিম নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 

Link copied!