× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১২:৩২ পিএম

শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের স্মরণ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১২:৩২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশের প্রথম প্রহরে লাকসাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভাষাশহীদদের প্রতি গাভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সরকাারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে প্রথমে জাতীয় সংগীত পরিবেশন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একে একে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, ভাষার অপব্যবহার রোধে কার্যকর ভূমিকা রাখা হবে। তিনি ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নতুন প্রজন্মকে শুদ্ধ ভাষা চর্চায় সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, লাকসামের বীর মুক্তিযোদ্ধাগণ, লাকসাম প্রেস ক্লাব, লাকসাম সাংস্কৃতিক জোট, উপজেলা ও পৌর প্রশাসন, লাকসাম থানা, লাকসাম রেলওয়ে থানা, ফায়ার সার্ভিসে, বিভিন্ন এনজিওসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

রূপালী বাংলাদেশ

Link copied!