× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০২:৩৩ পিএম

যথাযোগ্য মর্যাদায় সোনাগাজীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০২:৩৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ফেনীর সোনাগাজীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার দিবাগত রাত (২১ ফেব্রুয়ারি) ১২টা ০১ মিনিটে সোনাগাজী কেন্দ্রীয় শহীদ মিনারে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাংসদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দ। এর পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুপ মিয়া, সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্যসচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্যসচিব নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. ইয়াছিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামীদি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রূপালী বাংলাদেশ

Link copied!