× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৪:৫৮ পিএম

আদমদীঘিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৪:৫৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও এর অঙ্গসংগঠন, সরকারি ও বেসরকারি সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজীর আহম্মেদ, ওসি আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম হিটলুসহ আরও অনেকে।

Link copied!