× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৬:২৪ পিএম

ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশু খালেদাকে দেখতে গেলেন এমপি আয়নুল হক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৬:২৪ পিএম

ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশু খালেদাকে দেখতে তার বাড়িতে সিরাজগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ভিপি আয়নুল হক। ছবি : রূপালী বাংলাদেশ

ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশু খালেদাকে দেখতে তার বাড়িতে সিরাজগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ভিপি আয়নুল হক। ছবি : রূপালী বাংলাদেশ

নির্বাচনের দিন ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দেন এক গৃহবধূ। পরে নবজাতকের নাম রাখা হয় ‘খালেদা জিয়া’। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ব্যতিক্রমী ঘটনার পর মা ও নবজাতককে দেখতে যান সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই পশ্চিমপাড়া (দর্গাতলা বাজার সংলগ্ন) এলাকায় নবজাতকের বাড়িতে যান। সেখানে তিনি মা ও শিশুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টার, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, ভোট দিতে এসে হঠাৎ প্রসব বেদনা শুরু হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ভোটকেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দেন মোছা. আম্বিয়া খাতুন। পরে পরিবার ও স্বজনরা নবজাতকের নাম রাখেন ‘খালেদা’। বর্তমানে মা ও নবজাতক সুস্থ রয়েছেন।

পরিদর্শন শেষে এমপি ভিপি আয়নুল হকের পক্ষ থেকে নবজাতকের মাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি নগদ অর্থ সহায়তা ও পুষ্টিকর খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

উল্লেখ্য, নবজাতকের মা মোছা. আম্বিয়া খাতুন এবং তার স্বামী মো. শরিফ আলীর বাড়ি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামে। ভোটের দিনের ব্যস্ততার মাঝেও এমন ব্যতিক্রমী ঘটনায় এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনাটিকে স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।

Link copied!