× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:১৫ পিএম

ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:১৫ পিএম

কয়রা থানা। ছবি : রূপালী বাংলাদেশ

কয়রা থানা। ছবি : রূপালী বাংলাদেশ

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামের ধানক্ষেত থেকে গৃহবধূ লতিফা বৈদ্যের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। লতিফা বৈদ্য বরুণ বৈদ্যের স্ত্রী।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় গ্রাম পুলিশ রাজা গাজী জানান, শনিবার সন্ধ্যায় মাঠ থেকে গরু আনতে গিয়ে লতিফা বৈদ্য বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কিছু খুঁজে না পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে খবর দেন।

রোববার সকালে পথচারীরা ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে জানালে তারা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

গ্রামবাসী জানান, ধানক্ষেতে ইঁদুরের উৎপাত বেড়ে যাওয়ায় কৃষক নিরোদ রায় তার জমির চারপাশে বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে রেখেছিলেন। ধারণা করা হচ্ছে, সেই ফাঁদে জড়িয়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

কয়রা থানার ওসি (তদন্ত) শাহ আলম বলেন, ‘মহেশ্বরীপুর গ্রামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ধানক্ষেতে ইঁদুর ধরার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!