× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:২৮ পিএম

আমি সেবক, বাউফলের সাড়ে চার লাখ মানুষ এমপি : ড. মাসুদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:২৮ পিএম

বক্তব্য দেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : রূপালী বাংলাদেশ

বিপুল ভোটে বিজয়ের পর পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে আয়োজিত বিশাল শুকরিয়া সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। 

রোববার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি বলেন, ‘আমি আপনাদের সেবক, আর এমপি হল বাউফলের সাড়ে চার লাখ জনগণ। আপনারা ব্যক্তি মাসুদকে নয়— ইনসাফ, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত বাউফল গড়ার পক্ষে ভোট দিয়েছেন।’

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আরও বলেন, ‘ব্যক্তি মাসুদকে পরাজিত করা যেতে পারে, কিন্তু বাউফলবাসীকে পরাজিত করা সম্ভব নয়। কোনো ষড়যন্ত্রই আর আপনাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না।’

বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘অনেকে আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, হামলা-মামলার শিকার হয়েছেন— তবুও বিজয় ছিনিয়ে এনেছেন। আল্লাহ আমাদের নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন।’

তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচার করা হচ্ছে। তবে জনগণ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সঠিক তথ্য তুলে ধরুন। নইলে সাংবাদিকতা ছেড়ে রাজনীতির মঞ্চে চলে আসুন।’

ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ড. মাসুদ জানান, ৬০ দিনের মধ্যে মাদক এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি ঢুকে পড়েছে। এগুলো নির্মূল করতে সময় লাগবে। যেমন একজন মালীকে সতর্ক থাকতে হয়, তেমনি বাউফলবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।’ তিনি বলেন, বাগানের মালিকে যেরকম সতর্ক থাকতে হয় হুতুম পেঁচা যেন বাগানকে নষ্ট করতে না পারে। তেমনি বাউফল বাসিকে মালীর ভূমিকা অবতীর্ণ হতে হবে। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।

উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হাসান, জেলা সেক্রেটারি শহিদুল্লাহ আল কায়সারী, সাবেক জেলা আমির ও গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শাহ আলম, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আইয়ুব বিন মুসা,  নির্বাচন পরিচালক আতিকুর রহমান নজরুল, প্রধান এজেন্ট অ্যাডভোকেট মমতাজির মুজাহিদ  এবং এনসিপি নেতা মো. জাকির হোসেন প্রমুখ।

এ সময় বাউফল উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বিভিন্ন সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় ভূষিত হন।

Link copied!