× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:১৭ পিএম

ভোক্তা অধিকারের অভিযানে বাধা, দোষীদের কঠোর শাস্তি দাবি

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:১৭ পিএম

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাজে বাধা দেওয়ায় রাজশাহীতে মানববন্ধন করে ক্যাব। ছবি- রূপালী বাংলাদেশ

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাজে বাধা দেওয়ায় রাজশাহীতে মানববন্ধন করে ক্যাব। ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারে অভিযানে বাধা দেওয়া ও মার্কেট বন্ধের হুমকির প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাজশাহীর ক্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রমজান মাসে অন্যান্য দেশে নিত্যপণ্যসহ বিভিন্ন পণ্যের দাম কমে গেলেও বাংলাদেশে দাম বাড়তেই থাকে। ফলে এ মাসটি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালের বাইরে চলে যায়।

তারা আরও বলেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাংতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান চালালে তাদের নানাভাবে হয়রানি করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাজে বাধা দেওয়া ও মার্কেট বন্ধের হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!