× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৭:৫৯ এএম

যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৭:৫৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাগেরহাটের কচুয়ায় মো. রহমতউল্লাহ শেখ (২৭) নামের এক যুবককে কুপিয়ে দুই হাত-পা বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কবিরের বাগান এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রহমতউল্লাহ কচুয়া উপজেলার চরসোনাকুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রহমতউল্লাহ অভিযোগ করেন, চরসোনাকুর গ্রামের একরাম শেখের ছেলে ইসরাফিল ও ইয়াসিন এবং তাঁদের সহযোগী ইব্রাহিম তাঁকে মারধর ও কুপিয়ে জখম করেছেন।

রহমতউল্লাহর বাবা আব্দুল মতিন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে কামরুল, ইসরাফিল, ইয়াসিনসহ কয়েকজন তাঁর ছেলেকে মারধর করে কুপিয়ে গুরুতর জখম করেছেন। তাঁর দাবি, ছেলের দুই হাত প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং দুই পায়ের অবস্থাও আশঙ্কাজনক। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদাউস বলেন, রোগীর দুই হাত ও দুই পা গুরুতরভাবে জখম হয়েছে। একটি হাত ও একটি পা প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন। অন্য পাটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। মাথা ও হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। কারা হামলা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানান, রহমতউল্লাহর বিরুদ্ধে থানায় মাদক ও ধর্ষণসংক্রান্ত মামলা রয়েছে। এলাকায় তার বিরুদ্ধে নানা অভিযোগ আছে বলেও উল্লেখ করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজনের ভাষ্য, সম্প্রতি এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও দেখিয়ে ভুক্তভোগী পরিবারকে ব্ল্যাকমেইলের চেষ্টা করছিলেন রহমতউল্লাহ—এমন অভিযোগ রয়েছে। এ ঘটনার জেরেও হামলা হয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা।

পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের ঘটনায় রোববার সকালে কচুয়া থানায় মামলা হয়েছে। ওই মামলায় রহমতউল্লাহর এক ঘনিষ্ঠ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!