× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৭:১৯ এএম

ফেনীতে ১৫ টাকার চালের কার্ড নিয়ে মারামারি, আহত ২

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৭:১৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়ন পরিষদে ১৫ টাকা কেজি দরের চালের আবেদন প্রক্রিয়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের নেতার মধ্যে মারামারি হয়েছে। এতে উভয় পক্ষই আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ৭ নং ওয়ার্ড থেকে কিছু এন আইডি কার্ড জমা হয়েছে কি না তা দেখতে স্বেচ্ছাসেবক দল নেতা এমরান চৌধুরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। প্রশাসনিক কর্মকর্তা কার্ডগুলো বের করে দেখালে গ্রাম পুলিশ রাকিব হোসেনের বাড়ির দুই জনের কার্ড দেখে ক্ষিপ্ত হয়ে উশৃংখল কথাবার্তা চালান। তখন রাকিব এগিয়ে আসেন এবং একপর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়, যা মারামারিতে রূপ নেয়।

ইউনিয়ন প্রশাসক নার্গিস আক্তার জানান, ঘটনা শুনে তিনি পরিষদে পৌঁছে উর্ধতনকে অবগত করেছেন। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!