× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৭:৪৩ পিএম

পাবনায় সাবেক এমপিপুত্র হাসনায়েন রাসেলসহ গ্রেপ্তার ২

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৭:৪৩ পিএম

পুত্র গোলাম হাসনায়েন রাসেল। ছবি : রূপালী বাংলাদেশ

পুত্র গোলাম হাসনায়েন রাসেল। ছবি : রূপালী বাংলাদেশ

নাশকতার মামলায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। 

সোমবার (২০ জুলাই) রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো পাবনা-৩ আসনের সাবেক সাংসদ মকবুল হোসেনের পুত্র গোলাম হাসনায়েন রাসেল (৫২)। তিনি ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। অপরজন বশির আহমেদ (৫২) ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক। তিনি ভাঙ্গুড়া উপজেলা সদরের কুমড়াডাঙ্গা এলাকার মৃত মাওলানা রিয়াজ উদ্দিনের ছেলে।

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রাশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের একটি দল সোমবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাদের ভাঙ্গুড়া থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম জানান, ২০২৫ সালে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালে ১১ মে গভীর রাতে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় বিএনপি কর্মী ময়ছের আলী বাদি হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীর নামসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়। এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে তারা পলাতক ছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!