× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৯:১০ এএম

তাড়াইলে সিলিন্ডার গ্যাস মজুত, ব্যবসায়ীকে জরিমানা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৯:১০ এএম

ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। ছবি : রূপালী বাংলাদেশ

ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের তাড়াইল বাজারে সিলিন্ডার গ্যাস মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তাড়াইল বাজারে পরিচালিত অভিযানে ‘সাহেব কসমেটিকস’ নামের প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এ জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক ইয়াসিনকে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযোগ রয়েছে, গ্যাসের সিলিন্ডার মজুত রেখে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করেন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী। এ সময় তাড়াইল থানা পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে পণ্য বিক্রির আহ্বান জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!