ট্রেনের ধাক্কায় রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায় একটি ট্রাক পাশের বসতবাড়িতে গিয়ে পড়ে। এতে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী জানান, দুর্ঘটনার সময় ট্রাকটি দুমড়েমুচড়ে বাড়ির ভেতরে ঢুকে যায়।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা কাঠবোঝাই ট্রাকটি রেলক্রসিংয়ে আটকে যায়। চালক ও হেলপার ট্রাক থেকে নেমে গেলে রাজশাহীগামী শাটল ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি বাড়িতে গিয়ে ধাক্কা মারে।
দুর্ঘটনার কারণে রাত ১২টা পর্যন্ত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রেনের ইঞ্জিনও বিকল হয়ে পরে অন্য একটি ইঞ্জিন দ্বারা উদ্ধার করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন