× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০২:৩৩ পিএম

রোজার ১২ দিনেও জমেনি ঈদের কেনাকাটা, হতাশ বিক্রেতারা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০২:৩৩ পিএম

অলস সময় পার করছেন কাপড় ব্যবসায়ীরা। ছবি : রূপালী বাংলাদেশ

অলস সময় পার করছেন কাপড় ব্যবসায়ীরা। ছবি : রূপালী বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আসন্ন ঈদকে সামনে রেখে দোকানগুলোতে বাহারি পোশাক উঠেছে। তবে মার্কেটের দোকানগুলোতে নেই তেমন ক্রেতাদের আনাগোনা। পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে এলেও অধিকাংশ পোশাকের দোকান ক্রেতাশূন্য।

ফলে অনেকটা অলস সময় পার করতে দেখা গেছে শপিংমল ও মার্কেটগুলোর বিক্রেতাদের। তবে আগামী দিনগুলোতে ভালো বিক্রি হবে এমন প্রত্যাশা ব্যবসায়ীদের।

সোমবার (২ মার্চ) দুপুরে সরেজমিনে দেখা গেছে, ভাঙ্গুড়া উপজেলার নিউ সুপার মার্কেট, রহিমা জাফর শপিং প্লাজা, সাহেব সুপার মার্কেট ও মন্ডল প্লাজার মতো মার্কেটগুলোতে ঈদুল ফিতরের আগে যেখানে পোশাক বিক্রির ধুম থাকত, সেখানে এখন গুটিকয়েক ক্রেতার উপস্থিতি লক্ষ্য করা যায়।

নিম্ন আয়ের মানুষজনের ভরসা ফুটপাতের দোকান হলেও উপার্জন না থাকায় তারাও অনেকটা ঝিমিয়ে আছেন।

ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাস্টার পাড়া এলাকার বাসিন্দা মাসুদ করিম মাসুম বলেন, ‘আমি বাচ্চাদের নিয়ে এসেছি পাঞ্জাবি কেনার জন্য। দোকানগুলো দেখছি; বেশির ভাগ দোকানেই ক্রেতা অনেক কম। যেহেতু সময় আছে, তাই মানুষের পোশাক কেনার আগ্রহ এখন কম।’

ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন মার্কেটের বেশ কয়েকজন কাপড় ব্যবসায়ী ‘রূপালী বাংলাদেশ’কে বলেন, এবার রোজার শুরু থেকেই বেচাকেনা কম। ঈদ উপলক্ষে এনজিও ও ব্যাংক থেকে টাকা নিয়ে নতুনভাবে ব্যবসা শুরু করেছেন অনেকে।

ঈদকে ঘিরে এখনো তারা প্রত্যাশিত ক্রেতা পাচ্ছেন না। আগামী ১৫ থেকে ২০ রোজার মধ্যে হয়তো ভালো বেচাকেনা শুরু হবে এমনটাই আশা তাদের।

রূপালী বাংলাদেশ

Link copied!