সিলেটের তেমুখী পয়েন্ট এলাকা থেকে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতে আসা এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আটক যুবকের নাম শহীদুল আমিন (১৯)। তিনি উখিয়া ক্যাম্প-২ এলাকার মৃত নুরুল বশরের ছেলে। জানা গেছে, তিনি আরও দুই সমবয়সী বাংলাদেশি বন্ধুর সঙ্গে সিলেটে আসেন।
রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জালালাবাদ থানা পুলিশের সদস্যরা তেমুখী পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হচ্ছে।
সোমবার (২ মার্চ) দুপুরে জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শহীদুল আমিন ও তার দুই বন্ধু মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসেন। পরে তার বন্ধুরা চলে গেলেও তিনি সিলেটেই অবস্থান করেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন