× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৩:১০ পিএম

ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৩:১০ পিএম

আটক মাদক কারবারিরা। ছবি : রূপালী বাংলাদেশ

আটক মাদক কারবারিরা। ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে এক মহিলা মাদক কারবারিসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (১ মার্চ) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকার রেজাউল করিমের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী।

আটকরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউপির নুর আহমদের স্ত্রী মোস্তফা বেগম (৪১), বাড়ির মালিক রেজাউল করিম (৫৮) ও তার ছেলে আবদুর রহিম (২৮)।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট এনে ব্যবসা পরিচালনা করে আসছিল।

মাদক নির্মূলে যৌথ বাহিনী গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি মাদক কারবারি চক্রের শিলখালী কাছারিমুড়া এলাকায় অবস্থান নিশ্চিত হয়।

রোববার রাত ১টার দিকে পেকুয়া আর্মি ক্যাম্প (১৬ ক্যাভ্যালরি)-এর ক্যাপ্টেন রাইয়ান ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়ার জন্য আটকদের পেকুয়া থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে পেকুয়া থানার ওসি খাইরুল আলম জানান, আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, আটকরা বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রি করে থাকে। মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!