× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৩:৫৮ পিএম

এবিসি আঞ্চলিক মহাসড়ক চার লাইনে উন্নীত হচ্ছে : সালাহউদ্দিন আহমদ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৩:৫৮ পিএম

এবিসি আঞ্চলিক মহাসড়ক। ছবি : রূপালী বাংলাদেশ

এবিসি আঞ্চলিক মহাসড়ক। ছবি : রূপালী বাংলাদেশ

দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের প্রেক্ষিতে অবশেষে এবিসি আঞ্চলিক মহাসড়ক (আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-ঈদমনি-চকরিয়া) চার লেনে উন্নীত করার প্রশাসনিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্বপ্নের চার লেনের সড়ক বাস্তবায়নের এই উদ্যোগে দক্ষিণাঞ্চলের মানুষে স্বস্তি ফিরেছে।

সরকারি সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় প্রকল্পটির ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়নের প্রশাসনিক প্রক্রিয়াও দ্রুত এগোচ্ছে।

এ আঞ্চলিক মহাসড়কটি দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন জনপদকে সংযুক্ত করেছে। আনোয়ারা, বাঁশখালী, টইটং, পেকুয়া, ঈদমনি ও চকরিয়া সহ বিস্তীর্ণ এলাকা এই সড়কের ওপর নির্ভরশীল। যানজট, দুর্ঘটনা ও সময়ক্ষেপণের কারণে দীর্ঘদিন ধরেই সড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানানো হতো।

স্থানীয়দের প্রত্যাশা, চার লেনে উন্নীত হলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। কৃষিপণ্য পরিবহন, শিল্পায়ন, পর্যটন ও আঞ্চলিক অর্থনীতিতে নতুন গতি তৈরি হবে। পাশাপাশি জরুরি সেবা ও সাধারণ যাতায়াত আরও দ্রুত ও নিরাপদ হবে।

স্থানীয়রা মনে করছেন, উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতায় মহাসড়কের কাজ শুরু হওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এগোচ্ছে। রাজনৈতিক অঙ্গনেও এটিকে উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উন্নয়ন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সালাহউদ্দিন আহমদের প্রতি। স্থানীয়দের দাবি, তিনি এ মহাসড়ক উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা রেখেছেন।

পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিম জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্বাচনী সমাবেশে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সক্রিয় পদক্ষেপ নিয়েছেন।

নির্বাচন সম্পন্ন হওয়ার পর তিনি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছেন, যা ইতোমধ্যেই দৃশ্যমান। এর প্রমাণ হিসেবে চার লেনের সড়ক নির্মাণের সরকারি কার্যক্রম শুরু হওয়া এবং নতুন উপজেলা ও পৌরসভা গঠনের প্রক্রিয়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

ছফওয়ানুল করিম আরও জানান, মাতামহুরী উপজেলা থেকে শুরু করে চকরিয়া উপজেলার অন্তর্ভুক্ত কিছু ইউনিয়নে প্রশাসনিক পুনর্বিন্যাস এবং নতুন ইউনিয়ন গঠনের কার্যক্রমও শুরু হয়েছে।

সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব হিসেবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়িত হবে। জনগণের প্রত্যাশা পূরণ হবে এবং সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।

রূপালী বাংলাদেশ

Link copied!