× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৬:২৭ পিএম

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৬:২৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ইসমত আরা বেগম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার চৌধুরী মোড়ের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমত আরা বেগম উপজেলার মাদাতী ইউনিয়নের কাকজিটারি গ্রামের বাসিন্দা এবং মো. মজমুল হকের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছোট ভাইয়ের মোটরসাইকেলের পেছনে বসে তুষভাণ্ডার বাজারের দিকে যাচ্ছিলেন ইসমত আরা। এ সময় বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ফাঁকা ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ওসি মো. আবু সিদ্দিক জানান, ‘ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Link copied!