× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৯:২৪ পিএম

গাজীপুরে কনস্টেবল আব্দুস সালামের রাজকীয় বিদায়

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৯:২৪ পিএম

কনস্টেবল আব্দুস সালামের রাজকীয় বিদায়। ছবি : রূপালী বাংলাদেশ

কনস্টেবল আব্দুস সালামের রাজকীয় বিদায়। ছবি : রূপালী বাংলাদেশ

দীর্ঘ ৩৯ বছরের নিরবচ্ছিন্ন ও সুনামধন্য কর্মজীবনের পর বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে অবসরে গেলেন কনস্টেবল মো. আব্দুস সালাম। কর্মজীবনের শেষ প্রান্তে এসে সহকর্মীদের ভালোবাসা, সম্মান এবং আবেগঘন বিদায়ের মধ্য দিয়ে তিনি বিদায় নিলেন জিএমপি কোনাবাড়ী থানা থেকে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অধীনস্থ এই থানায় কর্মরত অবস্থায় তার দীর্ঘ পেশাগত জীবনের সমাপ্তি ঘটে। একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল পুলিশ সদস্য হিসেবে সহকর্মীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। তার বিদায় উপলক্ষে থানাজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

আব্দুস সালামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাজুখান গ্রামে। তিনি মৃত হোসেন আলী সরকারের ছেলে। পারিবারিক মূল্যবোধ ও সততাকে ধারণ করে প্রায় চার দশক ধরে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছেন তিনি।

গত বছরের জুন মাসে ঢাকা জেলা থেকে বদলি হয়ে কোনাবাড়ী থানায় যোগ দেন তিনি। অল্প সময়ের মধ্যেই তার আন্তরিকতা, শৃঙ্খলাবোধ এবং কাজের প্রতি একাগ্রতা সহকর্মীদের মন জয় করে নেয়। অনেকেই তাকে একজন সহকর্মীর চেয়েও বেশি-একজন অভিভাবকতুল্য মানুষ হিসেবে দেখতেন।

বিদায়ী বক্তব্যে আব্দুস সালাম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ৩৯ বছরের এই দীর্ঘ পথচলায় আমি সবসময় মানুষের সেবা করার চেষ্টা করেছি। দায়িত্ব পালনের সময় যদি অনিচ্ছাকৃতভাবে কারো মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে সবাই নিজ গুণে ক্ষমা করে দেবেন। সহকর্মীদের আমি সবসময় মিস করব। জীবনের বাকি সময়টুকু ইবাদত-বন্দেগি এবং পরিবারের সঙ্গে কাটাতে চাই।

এ বিষয়ে কোনাবাড়ী থানার ওসি মো. জালাল উদ্দীন বলেন, আব্দুস সালাম অত্যন্ত সুশৃঙ্খল ও নিবেদিতপ্রাণ একজন পুলিশ সদস্য ছিলেন। তিনি দীর্ঘ ৩৯ বছর অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি পিআরএল-এ যাচ্ছেন। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।

অনুষ্ঠান শেষে প্রথা অনুযায়ী সহকর্মীরা ফুল ছিটিয়ে ও শুভেচ্ছায় তাকে বিদায় জানান। ফুল দিয়ে সাজানো গাড়িতে করে তাকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে পৌঁছে দেওয়া হয়,যা এক অনন্য সম্মানজনক বিদায়ের দৃশ্য হয়ে ওঠে।

দীর্ঘ কর্মজীবন শেষে একজন সাধারণ কনস্টেবলের এমন রাজকীয় বিদায় শুধু তার ব্যক্তিগত অর্জনই নয়, বরং এটি নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল। 

Link copied!