× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০১:৪৬ পিএম

মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০১:৪৬ পিএম

আটক ইকবাল হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

আটক ইকবাল হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে ইকবাল হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে গাঁজা জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ইকবাল হোসেন উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাট্টরা গ্রামের মৃত হাজী মহিউদ্দিনের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!