× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৩:৫৬ পিএম

পরকীয়ার ফাঁদে ফেলে টাকা আদায়, নারী গ্রেপ্তার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৩:৫৬ পিএম

আটক শামিমা আক্তার আঁখি। ছবি : রূপালী বাংলাদেশ

আটক শামিমা আক্তার আঁখি। ছবি : রূপালী বাংলাদেশ

পরকীয়ার ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ এবং বিয়ের চাপ সৃষ্টি করে একাধিক যুবকের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে পটুয়াখালীর দুমকি উপজেলায় শামিমা আক্তার আঁখি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, পটুয়াখালী নারী ও শিশু জজ আদালতের ১৭৫/২৬ নম্বর মামলায় ১৭ (বি) ধারার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে তিন যুবকের কাছ থেকে অন্তত ১০ লাখ টাকার বেশি আদায়ের প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা শামিমা আক্তার আঁখি দুমকি শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সম্পর্কের ফাঁদে ফেলে বিয়ের দাবিতে চাপ সৃষ্টি এবং অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

একাধিক ঘটনায় সালিশ-মীমাংসার মাধ্যমে টাকা লেনদেন হয়েছে বলেও অভিযোগ ওঠে। পরবর্তীতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

ভুক্তভোগীদের দাবি, মানসম্মানের ভয়ে তারা সালিশের মাধ্যমে টাকা দিতে বাধ্য হয়েছেন। তবে মামলার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!