× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৯:৫১ পিএম

‘জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করবেন না’

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৯:৫১ পিএম

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। ছবি- রূপালী বাংলাদেশ

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবেন না এবং আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।

মঙ্গলবার (৩ মার্চ) কুমিল্লা স্টেশন ক্লাবে অনুষ্ঠিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, গণভোটের বৈধতা আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে। আমরা ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণভোটের জয় নিশ্চিত করেছি। সেই গণরায় আদালতে নেওয়া হচ্ছে এবং এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমরা তা মেনে নেব না। যদি জনগণের রায় আদালতে নেওয়া হয়, তাহলে আমাদেরও রাজপথে নামতে হবে। আমরা জুলাইয়ের মতো ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে চাই না। কিন্তু আমাদের বাধ্য করবেন না। গণভোটের গণরায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।

ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এমপি, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মো. তারিকুল ইসলাম এবং জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে কুমিল্লা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!