× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:৩৪ এএম

কন্যাকে ধর্ষণের অভিযোগে বাড়িতে তালা দিল বিক্ষুব্ধ জনতা 

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:৩৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক পিতার বিরুদ্ধে তার ১৫ বছর বয়সী কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা বলে চিকিৎসকের পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে তালা ঝুলিয়ে দেয়।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে তার কন্যার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল বলে অভিযোগ। সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার মা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারি পরীক্ষায় চার মাসের গর্ভধারণের বিষয়টি জানা যায়।

ঘটনা জানাজানি হলে পরিবারে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এক পর্যায়ে খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মঙ্গলবার বিকেলে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তের বাড়িতে তালা ঝুলিয়ে দেয়।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনার সত্যতা যাচাই করে পরিবারকে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বাড়িতে তালা থাকায় ভুক্তভোগী বা পরিবারের কাউকে পাওয়া যায়নি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!