× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ১০:২২ এএম

ধর্মপাশায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ১০:২২ এএম

ধর্মপাশায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড। ছবি : রূপালী বাংলাদেশ

ধর্মপাশায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড। ছবি : রূপালী বাংলাদেশ

মাদকের বিস্তার রোধে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদরের হলিদাকান্দা গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে মো. সুহেল মিয়া (৪৩), হলিদাকান্দা মধ্যপাড়া গ্রামের আব্দুল বারির ছেলে করম আলী ভুট্টো (৪৫) ও পাশের মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মৃত হারুন রশিদের ছেলে মো. জয় মিয়া (২৩)। অভিযানে গাঁজা সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে অভিভাবক ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সন্তান, ভাই বা প্রতিবেশীর চলাফেরায় নজর রাখুন। সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে দ্রুত প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন। সম্মিলিত সচেতনতাই পারে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।

রূপালী বাংলাদেশ

Link copied!