× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১১:৪৬ এএম

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে আহত তিনজনকে রাজশাহীতে প্রেরণ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১১:৪৬ এএম

আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া কদমতলা গ্রামে ছুরিকাঘাতে চারজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

আহতরা হলেন একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে সজীব (২২), হেলাল উদ্দিনের ছেলে পার্থ (১৯), আশরাফুল ইসলামের ছেলে আশিক (১৮) এবং মারামারি থামাতে গিয়ে গেদন সর্দারের ছেলে বিল্লাল হোসেন (৫৫)। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে জুগিয়া কদমতলা এলাকায় হামলা চালায়। হামলায় সজীব, পার্থ ও আশিককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে বিল্লালও ছুরিকাঘাতে আহত হন। ঘটনার পর আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সজীব, পার্থ ও আশিকের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 

কুষ্টিয়া মডেল থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!