× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৩:১৪ পিএম

যুবকের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু, ঘাতক আটক

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৩:১৪ পিএম

নিহত বৃদ্ধ সঞ্চব আলী শেখ। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত বৃদ্ধ সঞ্চব আলী শেখ। ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে প্রতিবেশী যুবকের লাঠির আঘাতে সঞ্চব আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সামছেল মিয়া (৫০) নামের আরও এক ব্যক্তি আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সঞ্চব আলী শেখ ওই গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে এবং আহত সামছেল মিয়া নিহত সঞ্চব আলীর চাচাতো ভাই।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে সঞ্চব আলী কাজে যাওয়ার সময় জানতে পারেন, তার চাচাতো ভাই সামছেল মিয়াকে প্রতিবেশী সুলতান মাহমুদ লাঠি দিয়ে মারধর করছে। এমন সংবাদ পেয়ে সঞ্চব আলী এগিয়ে গেলে সুলতান মাহমুদ তার হাতে থাকা লাঠি দিয়ে সঞ্চব আলীর মাথায় আঘাত করেন। আঘাতে সঞ্চব আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে আরও এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে আসার সময় তাদের ওপরেও মারধরের জন্য উদ্ধত হয়। সবার চিৎকারে আশপাশের অনেকে এগিয়ে এসে সঞ্চব আলী ও সামছেল মিয়াকে উদ্ধার করে। 

পরে পরিবারের লোকজন আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সামছেল মিয়া বাসায় চলে আসেন আর সঞ্চব আলীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্য একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

মথুরাপুর ইউপি সদস্য আশরাফ আলী জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় বা হঠাৎ করে কেউ সামনে পড়লে তাকে হাত বা লাঠি দিয়ে মারধর করে থাকেন সুলতান মাহমুদ। মূলত পরিবার এটিকে মানসিক বা পাগলপ্রায় বলে আসছে। চিকিৎসা করেও সুস্থ করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেছেন।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, লাঠির আঘাতে সঞ্চব আলী নামের এক বৃদ্ধের মৃত্যুর সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সুলতান মাহমুদকে থানা হেফাজতে নেওয়া হয়। পরে নিহতের ছেলে আব্দুল মোমিন বাদী হয়ে থানায় মামলা করলে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (৬ মার্চ) সকালে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!