× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৪:৫৩ পিএম

নিলু মুন্সীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৪:৫৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে নিলু মুন্সীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরিবারের সদস্য ও এলাকাবাসী। কমলাপুর গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় মুকসুদপুর উপজেলা সদরের কমলাপুর স্ট্যান্ডে মুকসুদপুর-বড়ইতলা সড়কের ওপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় নিলু মুন্সীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন ধরনের লেখা সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন মানববন্ধনকারীরা। মানববন্ধনে নিহত নিলু মুন্সীর পরিবারের সদস্যসহ কমলাপুর গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে নিহতের স্ত্রী জোসনা বেগম ও ছেলে রবিন মুন্সীসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ঘটনার ১১ দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে পূর্বপরিকল্পিতভাবে নিলু মুন্সীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!