× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৫:৫২ পিএম

তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৫:৫২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জ্বালানি তেলের অবৈধ পাচার রোধে দিনাজপুরের ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে টহল জোরদার করার পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান শুক্রবার (৬ মার্চ) জানান, বিজিবি সদর দপ্তর থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সেই নির্দেশনার আলোকে দিনাজপুরের সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে।

সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত দিয়ে কোনোভাবেই যেন অবৈধভাবে তেল পাচার না হয়, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক। নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে এই কর্মকাণ্ড প্রতিরোধ করা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, অতীতে বিভিন্ন সময় অসাধু চক্র সীমান্তপথে তেল পাচারের চেষ্টা করেছে।

সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা দেখা দেওয়ায় এক শ্রেণির পাচারকারী সীমান্ত দিয়ে গোপনভাবে তেল পাচারের চেষ্টা করতে পারে। এই সুযোগ রোধে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!