× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৮:৫৮ পিএম

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৮:৫৮ পিএম

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৭ মার্চ) সকালে হাসপাতালের কার্যক্রম চলাকালীন সময়ে হঠাৎ করেই প্রটোকলসহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের হাজিরা খাতা, চিকিৎসক ও কর্মকর্তাদের উপস্থিতি, পুরুষ ও মহিলা ওয়ার্ডে ভর্তি রোগীর অবস্থা এবং হাসপাতালের সার্বিক সেবার মান পরিদর্শন করেন। পাশাপাশি কর্মকর্তাদের ছুটিতে থাকার কারণ এবং হাসপাতালের ফার্মেসিও ঘুরে দেখেন। তিনি বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গেও কথা বলেন।

পরিদর্শনের সময় কয়েকজন চিকিৎসক অনুপস্থিত ছিলেন বলে জানা যায়। তবে হাসপাতালের ওয়ার্ডের পরিবেশ ও রোগীদের খাবারের মান নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি রোগী ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা সেবার খোঁজখবর নেন। একইসঙ্গে হাসপাতালের কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়াও শোনেন এবং তা নোট করেন।

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা ও অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে আগাম জানিয়ে পরিদর্শন করা হবে না। কোথাও অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো অজুহাত গ্রহণ করা হবে না।

Link copied!